Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে দিনদিন বাড়ছে চুরি- ছিনতাই! নিরাপত্তায় প্রশ্ন

    0
    By আড়াইহাজার টাইমস on ৩০/১১/২০২২ আশেপাশের খবর

    মোঃ নজরুল ইসলামঃ প্রায় প্রতিদিনই চুরি-ছিনতাইয়ের মতো ছোট বড় ঘটনা ঘটছে মাধবদীতে। অথচ চোর-ছিনতাইকারী ধরা পড়ছে না কেউ। তার জেরে নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। গত দুই সপ্তাহে মাধবদীর বিভিন্ন এলাকা থেকে প্রতারণা ও চুরি ছিনতাই করে নেওয়া হয়েছে ৫ টির’ও বেশি ব্যাটারী চালিত অটো-আটোরিক্সা, মোটরবাইক। সম্প্রতি মাধবদী পৌরসভার ভেতর থেকে সুমন নামে এক দোকানির সুজুকি মোটরবাইক নিয়ে যায় একটি চোর চক্র। অপরদিকে মাধবদী ভূমি অফিসের সামনে থেকে নিয়ে যায় একটি ব্যাটারী চালিত অটো রিক্সা। একই দিন ছোট মাধবদী দোপা পুকুরপাড় এলাকা থেকে ডিবি পরিচয়ে নিয়ে যায় আরো একটি ব্যাটারী চালিত অটো রিক্সা। এর কিছু দিন আগে একই এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে নিয়ে যায় আরো একটি ব্যাটারী চালিত অটো রিক্সা।এবিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো পাওয়া যায় নি কোন প্রতিকার। এসব ঘটনায় মাধবদী এলাকায় ব্যাটারী চালিত অটো রিক্সা চালকরা রয়েছে আতঙ্কে। থানাধীন পাঁচদোনা -চরসিন্দুর রোডে সন্ধ্যা ঘনিয়ে এলেই শুরু হয় চোর-ছিনতাইকারিদের উপদ্রোপ। বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ফুটেজ থাকলেও ধরা পরছে না প্রতারকচক্র।এতো সব ঘটনা ঘটার পরও থানা পুলিশের তৎপরতা না দেখে অনেকে যাচ্ছে না সাহায্যের জন্য পুলিশের কাছে। যারা ছিনতাই করছে তারা পেশাদার নাকি নতুন কেউ। যদি ছিনতাই চক্রে নতুন নতুন সদস্যের উপস্থিতি বেশি পাওয়া যায়, তাহলে ধরেই নিতে হবে যে এর পেছনে চলমান আর্থসামাজিক পরিস্থিতির যোগসূত্র রয়েছে। আর পুরনো ছিনতাই চক্রের সদস্যদের এসব অপরাধ সংঘঠনে অংশগ্রহণ বেশি থাকলে সেক্ষেত্রে এসব ব্যক্তিদের নজরদারিতে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। দিনের পর দিন এমন ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী থেকে শহর ও গ্রামবাসী। মাধবদী এলাকার ব্যবসায়ী কবির হোসেন, মোহাম্মদ মাসুদ মিয়া, সুমন মিয়া বলেন, “শহরবাসী তো আতঙ্কিতই। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক ব্যবসায়ী রাতে বেরোতে চাইছেন না। অবিলম্বে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleসিদ্ধিরগঞ্জ,চৌধুরী বাড়ী বাইতুল মা’মুর জামে মসজিদের পুনঃনির্মান ভিত্তি প্রস্তর উদ্বোধন
    Next Article দেবরকে ফাঁসিয়ে বিয়ে করলেন আপন ভাবি
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.