Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    মাধবদীতে ক্যামিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

    0
    By আড়াইহাজার টাইমস on ২৩/০৮/২০২১ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটাপাড়ায় সঞ্জয় কুমার সাহার মালিকানাধীন এস.এস ক্যামিকেলের গোডাউনে ২৩ আগস্ট ভোর ৪টায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। মুহুর্তেই ছড়িয়ে পরে আগুন। আগুন দেখে আশপাশের লোকজন নিভানোর চেষ্টা চালায়। পরে ভয়াবহতা লক্ষ করে মাধবদী ফায়ার সার্ভিসে খবর দেয়। কিছুক্ষনের মধ্যেই মাধবদীর ফায়ার সার্ভিসের লোকজন চলে আসে। সেসময় আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পরে।আশপাশে কোনো জলাশয় না থাকায় ও আগুনের ভয়াবহতা দেখে নরসিংদীর ফায়ার সার্ভিসে খবর দেয় মাধবদী ফায়ার সার্ভিস। পরে পাশের একটি ফ্যাক্টরীর রিজার্ভ ট্যাংকি থেকে দুই ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ইতোমধ্যে পুরে ছাই হয়ে যায় পুরো গোডাউনটি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ঘটনার সময় মালিকপক্ষ উপস্থিত না থাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাফি জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি পরে নরসিংদীর ফায়ার সার্ভিসকে খবর দেই এবং উভয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সচেষ্ট হই। ক্ষয়ক্ষতি কি পরিমাণের হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদীর পাচদোনা নেহাব হইতে ইয়াবাসহ মাদক বিক্রেতা শাওন আটক
    Next Article বন্দরে ইটখোলার মালিক মামুন নামে এক ব্যাক্তিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.