Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রদানকারী প্রতারক গ্রেপ্তার

    0
    By আড়াইহাজার টাইমস on ০২/০৬/২০২১ আশেপাশের খবর

    মোঃ নজরুলইসলাম: নরসিংদীর মাধবদীতে অরুণ রতন নাথ নামে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রদানকারী প্রতারককে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায় ২মে (বুধবার) মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় আসামি অরুণ রতন নাথ নিজেকে র‌্যাব হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি কাভার ভ্যান চালকের কাছ থেকে থেকে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চালক টাকা দিতে না পারায় সে চালকের ওপর ক্ষিপ্ত হয়। তার আচার-আচরণ সন্দেহ হলে আশপাশে উপস্থিত লোকজন মাধবদী থানা পুলিশকে বিষয়টি অবগত করে। মাধবদী থানার এসআই আব্দুল হক সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করলে সে র‌্যাব হেডকোয়ার্টারের আবার কখনো নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিল বলে দাবি করে। খোঁজ নিয়ে জানাযায় এ নামে নারায়ণগঞ্জ জেলায় কোন পুলিশ কর্মকর্তা চাকরিরত ছিল না । পরে প্রতারক অতিরিক্ত পুলিশ সুপার কে গ্রেপ্তার করে থানায় নেওয়া হলে সে তার অপরাধ স্বীকার করে। সে আরো জানায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাঁদাবাজি করে আসছিল। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়। আসামি অরুণ রতন নাথ চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই থানার জনারদনপুর গ্রামের সুব্রত নাথ এর পুত্র। তার বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ৪।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleরূপগঞ্জে সন্ত্রাসী সোলায়মান গণপিটুনিতে নিহত
    Next Article পূর্ব শত্রুতার জের ধরে ব্যাবসায়ীকে কুপিয়ে আহত
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    কোন অনুমতি ছাড়া ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আল ফাতাহ্ একাডেমির মালিক প্রতারক সাইফুল

    ১৫/০২/২০২৩

    ধবদী শহর আ’লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    ১১/০২/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.