Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ডাকাতির সরঞ্জাম সহ ৯ ডাকাত গ্রেফতার

    0
    By আড়াইহাজার টাইমস on ১৩/০৫/২০২২ Uncategorized, আশেপাশের খবর

    নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার মারুয়াদী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ধারালো অস্ত্র ও ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত চক্র সবুজ বাহিনীর ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে RAB -11 অভিযানিক দল।আটককৃত ডাকাতরা হলো মো. সবুজ (২৮), মো. সাখাওয়াত হোসেন রনি (২৪), মো. সোহেল ওরফে ইসমাইল (৩০), আবুল কাশেম (৩৩), মিজান (২২), মো. ওমর ফারুক (২৫), মো. সোহেল (২৮), মোহাম্মদ রবিউল শেখ (২৪) ও মো. জাহাঙ্গীর সিকদার (৩৮)। আটককৃতদের বাড়ি আড়াইহাজারসহ দেশের বিভিন্ন জেলায়।
    এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ০৭টি ককটেল, ০২টি রামদা, ০৪টি ছোড়া, ০২টি শাবল, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি তালা কাটার, ০২টি তরবারী ও ০৫টি টেটা উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাতি হয়ে যাওয়া ০১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
    সংবাদ সম্মেলনে র‌্যাবের ১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান;
    গ্রেফতারকৃত উক্ত ডাকাত চক্রটি গত ০৬ এপ্রিল ২০২২ এবং ২৪ এপ্রিল ২০২২ তারিখ আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়।
    প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন প্রবাসীদের বাড়িতে অথবা বিভিন্ন ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে তাদের ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। গভীর রাতে আড়াইহাজারের বিভিন্ন বাসা-বাড়িতে অতর্কিতভাবে হাজির হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সাধারণ লোকজনদের জিম্মি করে ডাকাতি করে সিএনজি/মোটরসাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যেত । দুষ্কৃতিকারী এই ডাকাত দলের সদস্যরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুরসহ গুরুতর জখম করে থাকে। দীর্ঘদিন দিন ধরে তারা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডাকাতি করে আসছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleতিন বছরের সন্তান রেখে টাকা স্বর্ণ অলংকার নিয়ে প্রেমিকের সাথে উধাও সোনারগাঁয়ের নিপা
    Next Article বন্দর থেকে ম্যাগজিন সহ ১টি বিদেশী পিস্তল ও ৩ সন্ত্রাসী গ্রেফতার
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.