Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত কলহের জেরে স্বামী পরিত্যাক্তার আত্মহত্যা

    0
    By আড়াইহাজার টাইমস on ৩১/০৫/২০২২ মাহমুদপুর ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত কলহের জেরে স্বামী পরিত্যাক্তার আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গেরামে এ ঘটনা ঘটে। ভাই, বোন ও ভাবীর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কলহের জেরে মোসলেমা (২৬)নামের ওই যুবতী কিটনাশক ( কেরির বড়ি) খেয়ে আত্মহত্যা করেছে।
    এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোসলেমা তার বাবার বাড়িতে কিটনশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিৎসক গোলাম দস্তগির প্রিন্স তাকে ঢাকায় প্রের করেন। ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

    প্রতিবেশিরা জানান, গত প্রায় ১০ বছর আগে মোসলেমার বিয়ে হয় একই উপজেলার দয়াকান্দা গ্রামে। বিয়ের কিছুদিন পরই তাদের ডিভোর্স হয়ে যায়। তখন থেকে সে পিত্রলয়েই বসবাস করছে। এ সময় মোসলেমার পিতা সোলেমান ক্বারী তার নামে বসতবাড়ী থেকে ৪ শতাংশ সম্পত্তি লিখে দেন। এর পর তার পিতার মৃত্যু হলে মোসলেমার বড় ভাই জাকারি এবং তার স্ত্রী, বড় বোন ফাতেমা তাকে ওই সম্পত্তি তাদের নামে লিখে দেয়ার জন্য দৈহিক ও মানসিক ভাবে অত্যাচার করতে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে মোসলেমা আত্মহত্যার পথ বেছে নেয়।

    এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, এখনো এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদী বাজারের খাবার হোটেল ব্যাবসায়ী ও সকল ধরনের মাংস বিক্রেতাদের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা
    Next Article রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান দোয়া ও মিলাদ মাহফিল
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় নিহত ১

    ০৮/০১/২০২৩

    আড়াইহাজরের সাংসদ নজরুল ইসলাম বাবু (এমপি)র সাথে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামালীগের নবনির্বাচিত কমিটির নেতৃবন্দের শুভেচ্ছা বিনিময়

    ১১/১২/২০২২

    আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফর আলী ভূঁইয়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন পু:ন নির্বাচত

    ০৫/১২/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.