Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে জখম

    0
    By আড়াইহাজার টাইমস on ১০/০৭/২০২১ ব্রহ্মন্দী ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে দুই বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গৃহকর্তাকে কুপিয়ে জখম করেছে স্বশস্ত্র ডাকাত দল। লুটে নেয়া হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল। মূমুর্ষূ অবস্থায় দুই গৃহকর্তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন।

    আক্রান্তদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতে অনুমান ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া (বিলপাড়) গ্রামের কাজী দাইয়ানের বাড়ীর প্রধান ফটক ও ঘরের দরজা ভেঙ্গে এক দল অপরিচিত মুখ্শো পরিহিত সশস্ত্র ডাকাত ভিতরে প্রবেশ করে ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গৃহকর্তা কাজী দাইয়ান (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। আহত গৃহকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর একই রাতে অনুমান ৩টার দিকে বালিয়াপাড়া গ্রামের ব্যবসায়ি শামসুল হক মোল্লার বাড়ীতে একই কায়দায় বাড়ীর প্রধান ফটক ও পাকা ভবনের ছাদের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে এক দল হাফপেন্ট ও মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত। তারা ওই ভবনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা ব্যাবসায়ি শামসুলহক মোল্লা (৫২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ দু লাখ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর তাকে প্রথমে রূপগঞ্জের ইউ এস বাংলা হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

    এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ( ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদী পৌরসভার ১২টি ওয়ার্ডে মানবিক সহায়তা প্রদান
    Next Article আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.