Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু সন্দেহভাজন আটক ১

    0
    By আড়াইহাজার টাইমস on ২৭/০৮/২০২২ ব্রহ্মন্দী ইউনিয়ন

    আড়াইহাজার টাইমস রিপোর্ট: আড়াইহাজারে কাইয়ুম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ২৭ আগষ্ট ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ব্যাপারে জড়িত থাকার সন্দেহে হিমেল (২০) নামে এক কিশোরকে আটক করেছে । সে একই ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার আবুল বাসারের ছেলে।

    স্থানীয়রা জানান, ওই সময় ইদবারদী গ্রামের মোজাম্মেলের ছেলে নির্মাণ শ্রমিক কাইয়ুম নরসিংদী মদনগঞ্জ সড়কের ইদবারদী নামক স্থানে একটি দোকানে নাস্তা আনতে যায়। এমন সময় অজ্ঞাত ২/৩ জন যুবক তার কাছে আসে এবং একজন তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়। ফলে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনা শেষে পালিয়ে যাবার সময় এলাকাবাসি বালিয়াপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে হিমেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

    এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আটক হিমেলকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে চাঁদা দাবি,না দেয়ায় ব্যাবসায়ীর দোকান ঘর ভাংচুর লুটপাট
    Next Article আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু উপজেলা ব্যাপি শোকের ছায়া
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর আটক

    ১৬/০৭/২০২৫

    সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৬ ভূয়া ডিবি সদস্য গ্রেফতার

    ২৪/০১/২০২৩

    আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

    ২৩/০১/২০২৩

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.