Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই

    0
    By আড়াইহাজার টাইমস on ১০/০৩/২০২২ Uncategorized, বিশনন্দী ইউনিয়ন

    আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে এক ইউপি সদস্যকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে তার কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দা এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত মোঃ হানিফ (৫০) বিশনন্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য। মূমুর্ষূ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    আহত মোঃ হানিফ মেম্বার জানান, ওই সময় তিনি তার সঙ্গে আড়াই লাখ টাকা নিয়ে বিশনন্দী গরুর হাট থেকে তার বাড়ীতে ফিরছিলেন। পথে মেঘনা নদীর পাড়ে তার বাড়ী সংলগ্ন রাস্তায় তাকে পথ রোধ করে পরাজিত প্রার্থী একই গ্রামের রমিজউদ্দীনের ছেলে নয়ন (৪৫), সুন্দর আলীর ছেলে বাছেদ (৪০) ও অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী।  হানিফকে এলোপাতারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে হাত-পা সহ দেহেরে বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপিয়ে ক্ষত বিক্ষত ও রক্তাক্ত জখম করে। লোহার রড দিয়ে পিটিয়ে তার এক হাত এবং এক পা ভেঙ্গে দেয়।  তার সাথে  থাকা নগদ আড়াই লাখ টাকা ও একটি বাটন মোবাইল সেট লুটে নেয় সন্ত্রাসীরা। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার মোঃ আরিফ ভূঁইয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

    আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাধবদী তে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মু্ক্তিযোদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান
    Next Article আড়াইহাজার টাইমস একটি বস্তনিষ্ট অনলাইন পোর্টাল। আপডেট বস্তনিষ্ট সংবাদ পেতে লগিং করুন www.araihazartimes.com অথবা পেজ এ লাইক ফলো দিয়ে নিন।
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

    ০৭/০৯/২০২৫

    নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আব্দুল্লাহ মোল্লা

    ১৫/০৭/২০২৫

    আড়াইহাজারে কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

    ১৩/০৭/২০২৫

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.