Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩১
    Facebook X (Twitter) YouTube LinkedIn VKontakte
    আড়াইহাজার টাইমস
    • প্রথম পাতা
    • আড়াইহাজার
    • কালাপাহাড়িয়া
    • ফতেপুর
    • বিশনন্দী
    • ব্রহ্মন্দী
    • উচিৎপুরা
    • খাগকান্দা
    • সাক্ষাৎকার
    • এক্সক্লোসিভ
    আড়াইহাজার টাইমস

    আড়াইহাজারে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ৩

    0
    By আড়াইহাজার টাইমস on ২০/১০/২০২২ দুপ্তারা ইউনিয়ন

    টাইমস রিপোর্ট : আড়াইহাজারে আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে হত্যার চেষ্টা ও গুরুতর জখম করা হয়েছে দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আয়নাল হক (৪৮) কে। আহত করা হয় তার পরিবারের আরো ৩ জনকে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে সঙ্গে সঙ্গে তিন আসামীকে গ্রেফতার করে বৃহষ্পতিবার কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার গ্রীনলাইন সিটি কোম্পানীর বালুর মাঠে।

    এজাহার সূত্রে জানা যায় যে, ওই সময় হামলার শিকার পাল্লা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ কাশেম আলীর ছেলে আয়নাল হক, তার ভাই কামরুল এবং বকুল মিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বান্টি বাজার থেকে নিজ বাড়ি পাল্লা গ্রামে যাচ্ছিলেন। তারা গ্রীনলাইন সিটি কোম্পানীর বালুর মাঠে আসা মাত্র পাল্লা গ্রামের মতিউর রহমানের নেতৃত্বে সজিব, মাকসুদসহ ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী প্রকৃতির লোক পূর্ব শত্রুতার জেরে ধারালো চাপাতি, দা, ছুরি ইত্যাদী দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। ওই সময় হামলাকারীরা আয়নাল কে কুপিয়ে গুরুতর জখম করে এবং অপর দুজনকে মারপিট করে আহত করে তাদের সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা ঘটিয়ে হামলাকারীরা আয়নালের বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মাকেও মারপিটে আহত করে। পরে হামলাকারীরা আহতদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য আড়াইহাজার থানায় আসলে আগে থেকে থানায় ঘটনার আসল তথ্য থাকার কারণে পুলিশ তিন জনকে আটক করে ফেলে। পরে তাদেরকে মামলা দিয়ে বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।

    আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে বেশ কয়েক দফায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তিন জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleঅন্তসত্ত্বা নারীকে আঘাতপ্রাপ্ত করায় বন্দর থানার এসআই হাসানের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ
    Next Article মাধবদীর মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ ধারায় ছয় জেলেকে আটক করেছে নৌ পুলিশ
    Avatar photo
    আড়াইহাজার টাইমস
    • Website

    আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।

    Related Posts

    আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্য

    ১৯/০৭/২০২৫

    আড়াইহাজারে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধুকে ধর্ষনের অভিযোগে আটক-১

    ১৩/১০/২০২২

    আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ব্যাবসায়িকে কুপিয়ে জখম

    ২৪/০৮/২০২২

    Comments are closed.

    আমাদের ফেসবুক পেজে লাইক দিন
    আগের সংবাদ পড়ুন
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১
    ২৩৪৫৭৮
    ৯১০১১১১৩৪১৫
    ১৬১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৯
    ৩০৩১  
    যোগাযোগঃ
    যোগাযোগঃ

    সম্পাদক ও প্রকাশকঃ নজরুল ইসলাম।
    মোবাইল: 01712-224030
    কার্যালয়ঃ ৩য় তলা, পিংকি সুপার মার্কেট।
    ইমেইল- araihazartimes2500@gmail.com

    আড়াইহাজার টাইমস ডট কম থেকে সম্পূর্ণ বা আংশিক নিউজ কপি করা আইনত দন্ডনীয়।
    Copyright ‍© Araihazartimes.com 

    Copyright 2021 © Araihazartimes.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.